১) কনস্টেবল
স্ত্রী ঝগড়া হলেই বলে, 'তোমাকে আমি পুলিশে ধরিয়ে দেব'।
একদিন স্বামী বলেই ফেললো, 'তোমার বাবা কী কনস্টেবল নাকি'!
২) ব্ল্যাক বেল্ট
ছোটনের বন্ধু এসে চ্যাংড়ামি শুরু করলো।
ছোটন কাঁদো কাঁদো হয়ে বললো,
'বুঝে কথা বল। বউ কারাতেতে ব্ল্যাক বেল্ট। মারবে এখানে, লাশ পড়বে ভাগাড়ে'!
৩) বুদ্ধিজীবী
অতিথিসেবক। এখানে বিশিষ্ট কবি সাহিত্যিকেরা আছেন। আছেন সাংবাদিকরা। আরো আছেন অভিনেতা, পরিচালক ও সংগীত শিল্পী। এনারা সকলেই বুদ্ধিজীবী।
একজন শ্রোতা। দু একজন সিউডো ইন্টেলেক্চুয়ালও আছেন।
৪) টেকসই
কে যেন বেশ বলেছিল,
'চাইনিজ গুডস্ ও আমেরিকান ওয়াইফ একেবারেই টেকসই নয়'।
মন্তব্য (5)