সবাই ভাগিদার।
কেউ কেউ অংশীদারও।
সময়ের ভিড়ে যে অসময়ের জন্ম দেয়,
সে ঘটায় সত্যের অবসান-
সে বয়ে আনে সংক্রমণ।
অসময়ের ভিড়ে যে সময়কে মুক্ত করে,
সে রচনা করে সত্য-
সে লড়ে সংক্রমণের সাথে।
সবাই ভুক্তভোগী।
মুক্ত নয় কেউ।
সংক্রমণ মৃদু থেকে গুরুতর-
কারো কোমরে ব্যথা, কারো অক্সিজেনের অভাব।
কার পাপের ফল কে ভোগ করে?
কম বেশি সবাই পাপী-
জ্ঞানত অথবা অজ্ঞানত।
মন্তব্য (6)