১) হুক্কাহুয়া

সব শিয়ালই হুক্কাহুয়া ডাকে...
লাল কমল,
নীল কমল,
হলদে কমল...
তফাৎ
কেউ বেশি ডাকে, কেউ কম ডাকে;
কেউ জোরে ডাকে, কেউ আস্তে ডাকে;
কেউ সামনে ডাকে, কেউ পিছনে ডাকে;
কেউ ডানে ডাকে, কেউ বাঁয়ে ডাকে।

২) পাকাদেখা

'আমার ছেলে বিদেশে থাকে। আর হাত পুড়িয়ে খেতে পারছে না। এবার বিয়ে দেবো'।
'ছেলেকে রান্নার মাসি নিয়ে যেতে বলুন'!


'আমার ছেলে পিএইচডি। আপনার মেয়েকে অন্তত এমএ পাস হতে হবে'।
'সেই তো বরের ফাইফরমাশ খাটতে হবে সারাদিন, এমএ পাস করে কী করবে'!


'আমার মেয়ে এসিতে মানুষ'।
'কোনও এসি মেকানিকের সাথে আপনার মেয়ের বিয়ে দিন'!


'আমাদের দোতলা বাড়ি। তোমাদের পায়রার খোপের মতো ফ্ল্যাট। আমার মেয়ে খোলামেলায় মানুষ, ওর দম বন্ধ হয়ে যাবে'।
'কোনও ফাইভ স্টার হোটেলের মালিকের সাথে আপনার মেয়ের বিয়ে দিন'!

৩) হিংসা

আঙ্গুর ফল টক হয় জানি,
কিন্তু এখন দেখছি আঙ্গুর ফল
মাঝেমধ্যে তিক্ত হয় অথবা ঝাল হয় অথবা নোনতা হয়...
মিষ্টি কথায় জবাব দাও।