দর্শন দিয়ে দেশ চলে না।

যে মানুষ শক্ত মাটিতে পা রেখে চলে,
তার মতে-
যার ওপর দাঁড়িয়ে, ফাটল দেখি তার।

বৃষ্টি নামে আকাশ থেকে। আসে রোদও।
ভেজে মাটি।
তবু আকাশ পানে তাকিয়ে ভাবার অবকাশ নেই-
আকাশ শূন্য,
মাটি শক্ত-
বাস্তব যার নাম।

বহু ফাটলের গভীরে লুকিয়ে থাকে বীজ-
আভাস দেয় প্রাণের।
আকাশের রোদ, আকাশের জল পেলেও,
সে আঁকড়ে থাকে মাটি-
মাটিতেই জন্ম, মাটিতেই মৃত্যু।