বিদেশে দেখলাম সভ্যতা।
কোনও মিটিং মিছিল নেই।
নেই ঘরে ঘরে গিয়ে চাঁদা তোলার পদ্ধতি।
নেই খবরের কাগজ তুলে অযথা অন্যায় তর্ক করার ধুম।
শান্তিতে লেখাপড়া করা যায়।
নিজেকে শাসন করা শ্রেষ্ঠ শাসকের ধর্ম।
এত বছরের স্বাধীনতা,
তবু স্বাধীন নই।
স্বাধীন দেশে যদি লেখাপড়া না হয়,
তাহলে কীসের স্বাধীনতা!
সাদা চামড়ার চাকর আমি নই।
তবু অনেক কিছু মানতে হয়।
একাল সেকাল বলে নয়-
লেখাপড়া সব কালেরই।
বাঘ সিংহ দেখি না সমাজে,
সবাই শিয়াল।
Comments (7)