অতিথি নারায়ণ।
অত্মীয়স্বজন বাড়িতে এলে
উচিত তাদের যত্ন নেওয়া।
কিন্তু তারা তো নারায়ণ নয়,
রক্তে মাংসে গড়া নারদ-
এর কথা ওর কানে,
ওর কথা এর কানে,
তার কথা তার কানে:
যাকে বলে সর্বঘটে কাঁঠালি কলা,
নারদ মুনির পাঁচফোড়ন!
নারদীয় ভক্তি,
নারদীয় ঢঙ
দেখেলে গা পিত্তি জ্বলে যায়।
শান্তিপুরী ভদ্রতাই একমাত্র হাতিয়ার-
নৌকো ঠেলে দিয়ে বলি,
'আর দু দিন থেকে গেলে পারতেন'।