সব কবিতায় ভাষা দেওয়া যায় না।
বহু মানুষের মন সরল,
তারা খুব সহজ ভাবেই মানুষের সাথে
মিশে যেতে পারে।
বহু কবিতায় ভাষা দিতে হয়,
তা না হলে কবিতা দাঁড়ায় না।
প্রায় সকল মানুষের মন জটিল-
তারা ভাবে লেখায় প্যাঁচ না হলে
কখনোই কোনও লেখা ফোটে না।
এমন অনেক কবিতা আছে,
যা হাজার বার পড়লেও বোঝা যায় না।
এমন বহু মানুষ আছে,
যাদের আমি আপনি সারা জীবনেও
চিনে উঠতে পারবো না।
কবিতা মানুষের মনেরই প্রতিরূপ।
কবি মানুষই।
প্রতিফলন তার লেখায়।
মন্তব্য (7)