'দাদা, চুরি করছিল, হাতেনাতে ধরা পড়েছে। কী করবো'?
'পেটের দায়ে চুরি করাটা কোনও অপরাধের নয়।
যারা গরীবের পেটের ভাত চুরি করে, তারাই আসল অপরাধী।
ওকে সসম্মানে মুক্তি দাও'।

সভ্যতার নদী বয়ে যায়।
এপারে দাঁড়িয়ে আমীর, ওপারে গরীব।
করা যেন বৃথা সেতু বাঁধার চেষ্টা করেছিল।
কালের স্রোতে সেই সেতু ভেঙে খানখান।

একজন বিভ্রান্ত কবি হেঁটে চলেছেন
সেই টুকরোগুলোর ওপর দিয়ে।
সমাজ বলছে,
'পাগল',
'সমাজবিরোধী',
'মরার পালক গজিয়েছে'...
কবি ওসব কথায় কান দেন নি।

হঠাৎ উনি খেয়াল করলেন-
উনি যত এগিয়ে যাচ্ছেন
দু পাড়ের দূরত্ব ততই বেড়ে চলেছে!