ঘোড়া: এই মাঠে আমি রোজ ঘাস খেতে আসি। পৃথিবীটা এই মাঠটার মতো চৌকো।

গাধা: এই লম্বা রাস্তা দিয়ে আমি রোজ হেঁটে আসি এই মাঠে ঘাস খেতে। পৃথিবীটা এই রাস্তার মতো লম্বা।

খচ্চর: না, তোমরা ঠিক জানো না। এই নুনের বস্তাটা আমি রোজ বয়ে নিয়ে বেড়াই। এই বোঝা ঘাড় থেকে কখনও নামে না। এই পৃথিবীটা নুনের বস্তার মতোই গোল।