পুরো আট সপ্তাহ। পচা গলা লাশ বরফে।
সাংঘাতিক দুর্গন্ধ। রোগের উৎপত্তি।
মাত্র কুড়িজন পুলিশ। হাজার হাজার ভক্ত।
লড়াইটা কঠিন হলেও গুরুত্বপূর্ণ।
অন্ধ বিশ্বাস নয়কো অন্ধ।
ধর্মীয় ব্যবসার চোখ কানা।
আর আইনের চোখ বাঁধা।
তফাৎ: আইন চোখ খুললে দেখতে পায়,
ব্যবসার দিনরাত এক।
বাবা আবার উঠবেন।
মরা মরাই- বাবা কেন, দেবতাও ওঠেন না !
মানুষই প্রথম, মানুষই শেষ।
গল্প অশেষ !
চেলা চামুন্ডা মিশে ভক্ত হয়ে।
ভক্তও চেলা হতে চায়।
বাবা নেই, ব্যবসাও নেই।
আদর্শ থাকলেও থাকতে পারে...
মন্তব্য (2)