কেমন তর মানুষ যেন গোলুগোলুর বাবা।
আসেনা দেখতে, রাখেনা খবর...
গোলুগোলু কাঁদে, 'মা, তিনজন কেন এক খাটে শুই না'?
বাবা ছাড়া বিছানাটা আস্ত একটা কবর।

মা ভাবেন- কীভাবে সব কেমন, কেন হল অগোছালো...
ও চায়নি আলাদা হতে।
ও দেয়নি ডিভোর্স- ছেলে বাঁচবে কী পরিচয়ে ?
বাপের বাড়ি আছে পাশে। সমাজ ঘুমায় দিনেরাতে।

গোলুগোলু সারাদিন খোঁজে যেন কাকে !
ওর মাও ভাবেন বসে বসে...
কীসের পাপের সাজা পাচ্ছে ওরা ?
নিয়তি ঠাট্টা করে অট্টহাসি হেসে !