আড়াই বছরের ছেলে,
মামার বাড়িতে থাকে।
রাস্তায় বেরোলেই
সবাই গোলুগোলু ডাকে।
রাগ তার ভয়ানক,
গর্জন তার ভীষণ।
বাবা খোঁজ নেয় না-
অভাবের আগ্রাসন।
কে যেন জিজ্ঞেস করেছিল
দু বার।
'ওর বাবা কেমন যেন',
একটাই উত্তর।
দেখে শুনে বিয়ে হয়েছিল
একমাত্র মেয়ের।
অথচ টিকলো না-
কী দোষ কপালের !
গোলুগোলু মানুষ হোক-
এটাই মায়ের আশা।
কীসের একটা অভাব যেন !
হুল ফোটায় হতাশা।
মন্তব্য (6)