ওর কালো বর পছন্দ নয়।
কালো বর হলে, কালো বাচ্চা হবে-
লোকে নাম রাখবে কালু, কাল্টু...
ওর শুনতে ভালো লাগবে না।

মানুষের মধ্যে জানোয়ারটা এখনও লুকিয়ে আছে।
সাদা কালোর লড়াই আজীবন।
আজও আমেরিকার মতো সভ্য দেশে
কালো মানুষ খুন হয় !
তবে আদিম মানুষের মধ্যে মানবিকতা অনেক বেশি।
সুন্দর ফর্সা মানুষ আদিম ব্যবহার করে।
রং দিয়ে কী আর মানুষ চেনা যায় !

আমি মানুষ বিয়ে করতে চাই।