চার ভাই বোন।
মা বাবা ভালো ভাবে দেখেননি:
অযত্নে মানুষ।
ভালোবাসা খুঁজে পেয়েছিলাম ওর মধ্যে-
হ্যাঁ, ওকে ভালোবেসেই ওর বাবার বাড়িতে আসা,
ওর বাবার চাকরিটা করা...
ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে।
আগে খাওয়ার পাতে কলের ঠান্ডা জল ঢেলে দিতো,
এখন শরীরের গরম জল ঢেলে দেয় !
Comments (5)