মিশুন। মানুষের সাথে।
কথা বলুন দিনে। গল্প করুন রাতে।
হাসির শব্দ পৌঁছায় যেন এপার থেকে ওপার।
জানবেন, একাকিত্বই সবথেকে বড় শত্রু আপনার।
একাকিত্বই সবথেকে বড় রোগ।
ভোগীর কপালে নেই যোগ। যোগীর কপালে নেই ভোগ।
আপনাকে গিলে খাবে বিষণ্ণতা।
জীবনটা আনন্দময়, নয়কো অরাজকতা।
ধ্যানে বসে দেখুন- অপার সৌন্দর্য।
নিজেকে দেখে নিজেই হবেন আশ্চর্য।
শান্ত স্নিগ্ধ চাঁদ ধরা দেবে নিজে এসে।
সূর্যের প্রখর তাপেও গাত্র জ্বালা জুড়াবে নিমেষে।
মন্তব্য (6)