'গত জন্মের কর্মফল তাই এ জন্মের গ্রহ নক্ষত্র সহায় নয়'!
'কত নম্বর পেল পাশের বাড়ির ছেলে...পরীক্ষাতে'?
'লোকে কী বলবে'?
'ওর মতো হও, তার মতো হও'
(নকল করো সকলের...নিজের আসলটা ফেলে দাও জলেতে)।

জন্ম একটাই...পরাজয়ের মধ্যেই লুকিয়ে থাকে বিজয়।
লড়াইটা নিজের সাথে... ভালো থেকে আরো ভালো।
শুনতে হয় সবার কিন্তু করতে হয় নিজের।
সত্তা আলেয়া নয়, সে আলো।

অন্ধ বিশ্বাস বিসর্জন দাও।
হিংসা করো দূর।
কানাকানি বন্ধ হোক।
হুজুক হারাক সুর।