বহু মানুষ মৃত্যুর পরেও বেঁচে থাকে:
না না, তাদের দেহের মৃত্যু হয় না,
মৃত্যু হয় মনের। সেক্ষেত্রে আমরা সবাই মরে বেঁচে আছি।
দেহ সবল, মনের পতন হতে শুরু করেছে-
তাকে আমরা টাটকা মরা বলি।
প্রায় সকলেই আমরা এখন টাটকা মরা।
বাসি মরাও আছে-
যাদের মন তলিয়ে গেছে অজানা অচেনা অতল তলে।
মন বোঝার মতো মন নেই,
শুধু দেহটাই দেখার বস্তু। বাহান্ন ইঞ্চির ছাতি।
এই বাসি মরাদের নিয়ে বিশেষ সমস্যা।
মানুষ এখন টাটকা মরা, তবুও তাদের মানবিকতা আছে। একটু হলেও।
বাসি মরা আগাছা নয়, বেগুনের পোকা। অমানুষ।
জয় ভীরু যদি চোর হয়, গব্বর সিং ডাকাত।
কারো ভাতে কাঁকর মেশানো থাকে,
আবার কারো কাঁকরে ভাত মেশানো থাকে।
তবে কাঁটা দিয়েই কাঁটা তুলতে হয়- মৃত মানুষ মরবে কী !
তার শুধু পিণ্ড দান করবে তীর্থের কাক।
মন্তব্য (5)