গ্রামোফোন থেকে হেডফোন, গান যায় ভেসে।
সময় পুরানো আবহ ছেড়ে ছোটে নতুন বেশে।
সময় শাশ্বত। গানও হারায় না, সে বয়।
গান শোনার সময় আছে যদিও হাতে নেই সময়।
মানুষ মরণশীল, মনীষী নন।
সূর্য তাপে রোজ জ্বলে শান্ত গগন।
নতুন ভাবনাও হারায় খেই। পুরানো দেখায় দিক।
শেষও বোঝে শুরুর প্রয়োজন- কে সঠিক?
মুকুল ধরা বসন্তের বুকে ক্লান্ত ঝরা পাতার শীত।
বহু গান শুনি, বহু সময় ধরে। হারায় না শুধু সত্যজিৎ।