১/ ঠাকুমা ও নাতি

ঠাকুমা কয়, 'ওরে নাতি, তুই কথা শুনিসনা কেন?
তুই তো বড় দুষ্টু- গাছের পাকা আম যেন'!
নাতি বলে, 'আমিতো স্বাধীন দেশে থাকি, তোমার কথা শুনবো কেন তবে?
গণতন্ত্রের সহজ এই মানেটা বুঝবে তুমি কবে'?

২/ মাদার্স ডে

'কিরে মাকে আজ কী উপহার দিলি মাদার্স ডেতে'?
'আমার কাছে প্রতিটিদিনই মাদার্স ডে'।
'আমি সাত হাজার টাকা দামের একটা মোবাইল ফোন দিয়েছি মাকে'।
'শেষকালে বৃদ্ধাশ্রমে গিয়ে হোয়াটস্যাপে তোর ছবি দেখবেন বলে'?