'মা বাবাকে আলাদা রাখা হয়েছে কেন ?
ওরা কী দোষ করেছে ?
আমাকে ওদের কাছে যেতে দেওয়া হচ্ছে না কেন' ?

এই তিনটি প্রশ্নের জবাব কেউ দিতে পারেননি !

ডাক্তার বললেন, 'নিতান্তই শিশু মন'।
নার্স বললেন, 'আগলাবার উপায় নেই'।
নেতা বললেন, 'কী করা যেতে পারে'।
বাড়ির লোক বললেন, 'মানতে নারাজ কোনও কিছুই'।

বাচ্চাটা পাঁঠা কাটার মতো ছটফট করছে-
কোনও কসাই-এর দম নেই তাকে বাগে আনে !
কাল সংকটময়, করোনাই রূঢ় বাস্তব...