ছাই শঙ্খজিৎ ভট্টাচার্য · কবিতা · 2020-11-05 · 556 ভিউ যে টাকাটা নিলাম, তাতে ছাই লেগেছিল। না না, যার হাত থেকে নিলাম তার হাতে ! ছাই ঝেড়ে ফেললাম কিন্তু দায়বদ্ধতা ঝাড়বো কীভাবে ? ও মাছ কাটে। আমি খাই। ও পায় না। ছাই ওর বাড়া ভাতে ! জন্মে আলো দেখেছি দুজনেই। কিন্তু আমি ঘুরে বেড়াই, ও কার হেফাজতে ! শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (5)