আমি আপনি কেউ খারাপ নই-
খারাপ আমাদের আমিত্বটা।
এই কারণে আমি ভাবছি আপনি খারাপ
আর আপনি ভাবছেন আমি ইতর।
আমিত্বটা বিসর্জন দিলেই একে অপরকে শ্রদ্ধা করতে শিখবো আমরা।
কিন্তু বিসর্জন দিতে গিয়ে কেউ অযথা ডুবে মরতে চায় না !
আমিত্ব হারালে, এক্তিয়ার হারায়।
এক্তিয়ার হারালে, সত্তাও হারিয়ে যায়।
সামনে পিছনে পাশে জায়গা জমি ছেড়ে
এ যুগে কেউ আর বাড়ি করে না তাই।
সেই কারণেই ঘরে আলো বাতাস ঢোকে না।
এটাই মুশকিল- মুক্ত পরিবেশ যাচ্ছে হারিয়ে।
Comments (5)