সদ্য অনাথ মাথা নেড়া করে জানিয়ে দেয়
তার মাথার ছাউনিটুকু আর নেই।
গাছগুলোর একই দশা-
মর্গের কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে:
মাংস চামড়া নেই।
ঝরা পাতা মাড়িয়ে যায় পথিক-
মরমর শব্দে ধ্বনিত হয় পথ।
শীতের রুক্ষতা মৃত্যুর থেকেও ম্লান !
প্রকৃতি বিধবার মতো রূপহীন-
সাদা কাপড়ের কালো ছায়া, রং অস্তিত্বহীন।