সম্পর্ক রাখতে চাইলেই রাখা যায়
কিন্তু সম্পর্কের মধ্যে যদি এক্তিয়ার এসে যায়,
তাহলে কীভাবে রাখবো সম্পর্ক !

নিজের ব্যস্ততা বজায় রাখতেই মানুষ ব্যস্ত,
অন্যের জীবনে উঁকি মারার মুহূর্ত কই ?
জীবন নিজের, নিজের জায়গা নিজেরই,
অপরকে অযথা কেন বসতে দেবো ?

ইঁদুর দৌড়ে ব্যস্ত কেরিয়ার আজ মাপে সম্পর্কের ভিত।
মানুষ সঙ্গীহীন-সঙ্গী নেই বলে নয়, সঙ্গীর জন্য সময় নেই
অথবা সঙ্গীকে সাথে নিয়ে চলায় স্বেচ্ছাচারিতা হারায়...
মর্যাদা দিয়ে মর্যাদা পাওয়ার আশা খুবই কম,
সেটা চাই মানুষ হয়ে মানুষকে পায়ের তলায় রেখে !