'কে কল খুলে রেখেছে বাথরুমের ?
ট্যাঙ্কের সব জল শেষ !
এই ভাড়াটে আমি রাখতে চাই না...'।
'মায়ের বয়স হয়েছে।
মা বুঝতে পারেন নি' ।
'আপনার মাকে তাড়ান' ।
বাড়ির মালিকের কথায় ভাড়াটে ভদ্রলোক রেগে গিয়ে
তার মাকে যা ইচ্ছে তাই বললেন।
ওনার মা চুপ করে শুনলেন।
চোখের জল মুছলেন। তারপর গম্ভীর হয়ে গেলেন।
সেই রাতে ওনার মা সব ঘুমের ওষুধ খেয়ে নিলেন...
জলের আরেক নাম জীবন জানি
কিন্তু জীবনের আরেক নামও যে জল তা বুঝলাম।
মন্তব্য (5)