মুখ আছে, তাই মানুষ বলে কথা।
অন্যের কথা মেনে নিতে তা বলে কেন মাথা ব্যথা?
কাক ডেকেছে কার্নিশে বসে, কুকুর ডেকেছে রাস্তায়-
আমি চলছি আমার সুখে, জীবনের মূল্য বিকাব না সস্তায় !
যত বেশি ধরবে, তত বেশি জ্বালা।
মান হুঁশ থাকলেও হতে হবে বোবা কালা !
শুনেছি সময় আর কথা কখনও ফিরে আসে না-
সময়ের তালে চলছি, যাই না খুঁজতে কথার ঠিকানা।
কথাই গড়েছে জীবন-শিল্প, কথাই বাধিয়েছে ভয়াল যুদ্ধ।
কথার বাণেই মানুষ কুপোকাত, কথার ভালোবাসায় উদ্বুদ্ধ।
আমি বলি শোনো নিজের দিলের কথা।
কত কথা উড়বে বাতাসে, মাথা ঘামিওনা অযথা।
তাহলেই সুখী হবে...
নিজের স্নেহে নিজেই বেঁচে রবে !