সা থেকে সা: এটাই জীবনের গান,
গানের আদি অন্ত।
একতারা বাজে বাউল হৃদয়ে,
এর প্রকাশ অজেয় অনন্ত।
জীবন চলেছে পথ বেয়ে:
একটাই পথ, একটাই দিশা।
বাউলের পথ অন্তরের গভীরে,
নিজের ভিতরে হারাবার নেশা।
সমাজ চলেছে সমাজের মতো:
উপদেশ এক কান দিয়ে ঢুকে অন্যটা দিয়ে বেরিয়ে যায়।
বাউলের পিপাসার্ত দু চোখ ছবি আঁকে সৃষ্টির:
ইঁদুরের সাথে সে দৌড়ায় না, ভাসমান মেঘ আকাশ পায়।
মন্তব্য (3)