হঠাৎ একটা বিকট শব্দ !
তারপর শূন্যে ভাসা,
তারপর জলে হাবুডুবু...
সাঁতার জানতাম তাই বেঁচে ফিরে আসা।
আপসোস কারোকে বাঁচাতে পারিনি-
আমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল কত হাত !
ফাঁসি হোক ওই শয়তানটার- যেটা মোবাইলে হাসতে হাসতে ওভারটেক করছিল।
কান দেয়নি কারো কথায়। তারপর রেলিং ভেঙে নদীতে ঝপাৎ...
আমি বেঁচে ফিরে এলাম
কিন্তু ওরা কেউ ফিরলো না।
এই এক দিনেই কী সকলের মৃত্যু লেখা ছিল?
একটা মূর্খ কতগুলো জীবনকে হাসতে দিল না !
মন্তব্য (6)