ও স্বাবলম্বী নয়,
তাই ওর স্বামী রোজ খাওয়ার খোঁটা দেয়।
ওর বাবার বাড়ি নেই, শ্বশুর বাড়িতে থাকে,
তাই ঘর জামাই সোনার পাথর বাটিতে রোজ ভাত খায়।

অর্থের সম্পর্ক প্রেমে আসে না
কিন্তু অর্থই সম্পর্কের মধ্যে অনর্থ ঘটায়।
ভালোবাসা অমর হলেও
সম্পর্ক কোনও এক চোরাবালিতে ডুবে যায়।