'তুমি সময় মতো কাজে আসো না,
তাই তোমার বেতন থেকে একশো টাকা কাটবো' ।
'আজ্ঞে হ্যাঁ' ।
'তুমি মন দিয়ে কাজ করো না,
তাই তোমার বেতন থেকে আরো একশো টাকা কাটবো' ।
'আজ্ঞে হ্যাঁ' ।
'তুমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাজ করো না,
তাই তোমার বেতন থেকে আরো একশো টাকা কাটবো' ।
'আজ্ঞে হ্যাঁ' ।

'কিন্তু তুমি তো রোজ ঠিক সময় মতোই কাজে আসো,
মন দিয়ে বেশ কাজও করো,
বেশ পরিষ্কারও থাকো...'
'আজ্ঞে হ্যাঁ' ।
'পুরো বেতনটাই নাও, আর শোনো,
যে কাজই করো না কেন, মাথা তুলে দাঁড়াও'।
'আজ্ঞে হ্যাঁ' ।