সত্যাগ্রহীর সত্যনিষ্ঠায় ঋজু মেরুদন্ড,
আইনের মাথা নত।
স্নেহধন্যা ধরিত্রীর বুকে
ঔপনিবেশিকতার গভীর ক্ষত।।
বন্দি সংগ্রামী,
তবু মুক্ত সংগ্রাম।
স্বাধীনতা নদীর স্রোত,
লক্ষ জীবনের দাম ।।
মানুষকে রেখেছে বেঁধে,
বাঁধা কী যায় সত্তা।
তাঁর চরণে বলি দেবে
হাজারও প্রাণ, বলেছেন সৃষ্টিকর্তা ।।
সূর্যের দিকে চোখ
যায় নাকো মেলা।
সত্যের সাথে আজ
আইনের খেলা ।।
মন্তব্য (2)