আর পাঁচটা মেয়ের মতো
ছিলাম আমি সুখে।
স্বামীর সোহাগের ডাল ভাত
বেশ তুলছিলাম মুখে।
হঠাৎ ভোগের লিপ্সায় ওর দুটো কালো চোখ
আমায় দেখে বিকৃত হাসি হাসে।
থানায় জানালাম, কিন্তু স্বামী বললো,
'ভাই গেলে ভাই মেলে কই; তবে খারাপ বউ গেলে ভালো বউ সহজেই আসে!
ছেড়ে চলে গেলাম ঘর সংসার।
জানবো এবার পুরুষের মন।
নিজের ইচ্ছায় কেউ ধর্ষিতা হয় না,
তবুও সে সমাজের চোখে নষ্ট একজন।
একই শয্যায় কাটালে বিনিদ্র রজনী,
মন সত্যিই জানা যায়।
মুখ গুলো আলাদা হলে কী হবে,
সকল পুরুষকে একই মনে হয়!
ধর্ষিতা হওয়ার পর সমাজ যা বলতো আমায়,
এখনও ঠিক তেমনটাই বলে, 'নষ্ট মেয়ে' ।
কিছু না করে দোষী হওয়ার থেকে,
নষ্ট হয়ে তাকে দিই দেখিয়ে।
Comments (5)