বিয়ে করেছিলাম ভালোবেসে-
সংসার চলছিল বেশ হেসে খেলে |
হঠাৎ স্বামীর ব্যবসায় টানাপোড়েন-
টাকা পয়সা সব গেল চলে |
স্বামীর কথায় তার পাশে দাঁড়ালাম-
বেচে দিলাম নিজের মান, নিজের মাংস |
একে একে সব এল ফিরে-
স্থাপিত হল, যা হয়েছিল ধ্বংস |
আমি এখন নীল পরী নায়িকা |
স্বামী আমার টাকায় খায় |
ও এখন বাবা হওয়ার জন্য ব্যাকুল |
বলুন না, সন্তানকে কী এ মুখ দেখানো যায়!
ফিরে আসার আর কোনও পথ নেই |
আমি করেছি প্রচুর নাম
কিন্তু স্বামী এখন হাত কামড়ায়-
চিঠি ঘোরে এ হাত থেকে ও হাত, স্বামীর হাতে শূন্য খাম!
Comments (7)