আমি স্বেচ্ছাসেবিকার কাজ করে খাই-
সংসারের হাল ধরতে বহুদিন আগে নেমেছি এই পথে:
আপনারা একে সরকারি চাকরিও বলতে পারেন |
ঘর বাহির দুটোই সামলাই একা হাতে-
হাসপাতালে প্রসব করানো থেকে বাচ্চা মানুষ করা,
টিকাকরণ থেকে 'অ আ ক খ' শেখানো,
সচেতন করে তোলা থেকে বিপদে আপদে পাশে থাকা,
স্বামীর প্রতি কর্তব্য পালন থেকে ছেলে মেয়ের চাহিদা মেটানো...
আপনারা কী বলতে পারেন আমি সরকারি চাকুরে না দিনমজুর?
যা দক্ষিণা পাই, তা দিয়ে আর চলে না,
সরকার পাত্তাই দেয় না আমাদের,
যে টাকা নয়ছয় হয়, তার হিসাবও পাই না...
আবার আমি পথে নেমেছি, নেমেছি মানুষের সাথে,
রাজনীতিকদের পথে নামাবো বলে |
আমি যা মানব সেবা করি, তার এক কণাও এনারা করেন না,
অথচ এনারা ভোগ করেন আমাদের অথৈ জলে ফেলে |
মন্তব্য (5)