কত রাজারানী এলেন গেলেন,
তবু কাঠামো বদলালো না,
বরং আরও খারাপ হল |
উই পোকায় খাচ্ছে কাঠের গা!
খেটে খাওয়া মানুষের
খাটুনি বেড়েছে আরও |
যারা বসে বসে ছড়ি ঘোরাতো,
তারা বলছে, 'চাবুক মারো'!
বড়লোক ছুঁয়েছে আকাশ,
গরীবের পায়ের তলার মাটি আজ আলগা |
ভোটাধিকার আছে মানেই গণতন্ত্র নয়-
সাক্ষী গঙ্গা থেকে ভলগা |
শোষণের কারণে ধরে ফাটল, তা থেকে জন্মায় ফারাক |
প্রজাতন্ত্র গেছে অস্তাচলে |
ধর্মাশোকের সাদা ঘোড়া
অসুস্থ হয়ে পড়ে আছে আস্তাবলে |