'বাবা পয়সা খরচ করে বিজ্ঞান পড়াচ্ছেন
আর তুমি বসে বসে কবিতা লিখছো |
তোমার আঙ্গুল কেটে নেবো...
অকারণে অন্ন ধ্বংস করছো'!

'বিজ্ঞান আমার জীবিকা,
লেখা জীবন |
দেহটা জ্বালিয়ে দিলে ক্ষতি নেই,
ভেঙো না আমার মন' |

'তাহলে বিজ্ঞান পড়লে কেন'?
'পেটের দায়ে জেনো' |

'এত দিক বজায় রাখতে পারবে তো'!
'বিজ্ঞান সবার জন্য, সংস্কৃতি সকলের হজম হয় না গো...' |