সমাজ বিজ্ঞানের ওপর থিসিস লেখা-
লাইব্রেরির বইয়ের পাতায় কোনও কিছুই সীমাবদ্ধ নয়:
গ্রামে গঞ্জে, পথে ঘাটে, হাটে বাজারে ছড়িয়ে আছে থিসিস...
মানুষের কথা শুনলাম, মানুষের কথা জানলাম |
মলাটের ভিতর মানুষকে আটকে রাখতে চাই না-
খাঁচার পাখির মতো তার চলার স্রোতকে বাঁধতে চাই না |
কাগজপত্র জলে ভাসিয়ে দিলাম |
গোটা জীবনটাই থিসিস:
জীবন দিয়ে জীবনকে চেনা- এর বেশি কিছু নয় |
পাশে দাঁড়ানোর অনাবিল আনন্দ
ডিগ্রি পাওয়ার আনন্দের থেকে অনেক বেশি!
জীবনটা সার্থক করে তুলতে চাই...
মন্তব্য (5)