বন্দুক আবিষ্কার হওয়ার আগে থেকেই
মানুষ অন্যের কাঁধে বন্দুক রেখে
কাজ হাসিল করতে শিখে গেছিল,
তা না হলে বন্দুক আবিষ্কারই হতো না |
নিজের কাঁধ ভারী হলে
মনে আঘাত লাগে সবথেকে বেশী |
আবার নিজের কাঁধ হালকা করতে গিয়ে,
সেই ভার যদি ওপরের কাঁধে চাপিয়ে দিই,
তাহলে আঘাতটা লাগে হৃদয়ে-
ব্যথা আরো বেশী হয়...
বন্দুক আমার চাই না-
আমার দু হাতই যথেষ্ট |
যদি অন্য কেউ কাঁধে ভার রাখতে আসে,
নলের মুখটা তার দিকেই ফিরিয়ে দেবো!
মন্তব্য (7)