তখন টাকা ছিল না...
জলে নেমে সাঁতার শিখছি,
রোজ রোজ প্রচুর জল খাচ্ছি, খেতে ইচ্ছে না হলেও |
দু চারজন চেনা বন্ধু সেই যে ডুব দিলো আর উঠলো না |
পরিবারের কথা ভেবে আমি জল থেকে উঠিওনি, ডুবও দিই নি...
তুমি তখন অট্টহাসি হেসেছিলে, মনে পড়ে |
তারপর দিন গেল, মাস গেল, বছর গেল...
পটু সাঁতারু হলাম- সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে
হাতে পেলাম গুপ্তধন!
তুমি আমায় যোগ্য নম্বর দিলে-
মনে হয় গুপ্তধনকে ভালোবেসে, আমাকে ভালোবেসে নয় |
কিন্তু আমি মুখ ফিরিয়ে নিলাম
কারণ তোমার যোগ্যতাকে আমি কোনও নম্বর দিতে পারবো না!
মন্তব্য (7)