লেখাপড়া শিখলেই শ্রমের কালিমা মুছে যায় না-
প্রথম হতে হবে,
ইঞ্জিনিয়ার বা ডাক্তার হতে হবে,
বংশের মুখ রাখতে হবে...

মা বাবাই শ্রমিক তৈরী করেন,
তারপর শিক্ষকের ভূমিকা...

পালাবার পথ নেই-
খেলার মাঠ ডাকে আয়,
খোলা পথ বলে চল...

জানলা দিয়ে ও ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে,
বেরোতে পারে না...