'কিরে তোদের এখনও বিয়ে হয়নি'?

'না |
ওর ভালো চাকরি নেই |
ওর বাবার পেনশন নেই |
ওরা ভাড়া থাকে...
তোর কী খবর?
তুই বলেছিলি...'

'সম্পর্কটা ভেঙে গেল রে |
ওর বাড়ির লোক মানলো না |
আমরাও একই অবস্থা-
রিসার্চ স্কলারকে আর কত টাকাই দেয়!
বাবা প্রাইভেটে কাজ করেন-
বুড়ো বয়সে আর কতই বা খাটবেন!
ভাড়া বাড়ি...'

প্রথম জনের ক্ষেত্রে নদী সমুদ্রের কাছে এসে গেছে
কিন্তু মিশতে পারছে না, বদ্বীপে ঘুরপাক খাচ্ছে
আর দ্বিতীয় জনের ক্ষেত্রে নদী একেবারে শুকিয়ে গেছে!