জ্বর শঙ্খজিৎ ভট্টাচার্য · কবিতা · 2020-01-05 · 552 ভিউ গায়ে আমার শ্মশানের উত্তাপ উষ্ণতা ! শুয়ে আছি কাঠ হয়ে যেন কাঠেরই পুতুল- সাড় নেই মনে, প্রাণ নেই স্পন্দনে, আকণ্ঠ জড়তা... পুকুরে ভাসে পুষ্পাঞ্জলির শুকনো ফুল | বহমান নদী হঠাৎ হারায় স্রোত | ঢেউহীন, তাই স্তব্ধ হয়ে মুখ ফেরায় আজ জীবন সমুদ্রের উপকূল... শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (5)