বর ছাড়া যেমন শ্বশুর বাড়ি ভালো লাগে না-
নুন ছাড়া রান্না মুখে তোলা যায় না |
নুনে সবার অধিকার-
নুন কোনও রাজার সম্পদ নয়!
আরব সাগর আজও গর্জন করে বলে এ কথা-
সারা বিশ্ব কান পেতে শোনে,
মুখে টু শব্দটি করে না!