ভবিষ্যৎ ভালোই হবে-
আরোগ্য লাভ করবে অসুস্থ মানুষ।
উজ্জ্বলতা ঢেকে দেবে তার সকরুণ মুখ।
অসাড় দেহে জাগবে চেতনা ও হুঁশ।

অদূরের ভবিষ্যৎ লেখা আছে সুদূরে-
মহাসমুদ্র যেথায় মেশে মহাকাশের সাথে।
সাত সমুদ্র তের নদী পেরিয়ে আসে নিম্ন মধ্যবিত্তের সফলতা!
দেশের মাটির মেঠো টান করছে না তো হাভাতে!

ভবিষ্যৎ বড়ই নিষ্ঠুর-
সফলতা এনে দেয় বিদায়ের বাঁশির করুণ সুরে।
এগিয়ে চলি ভবিষ্যতের আঁকা বাঁকা পথ বেয়ে।
পরিবার পরিজনের থেকে যাই সরে দূর বহু দূরে!

ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকি
আর ভাবি তার বিচ্ছিন্ন করার ক্ষমতা!
শরীর ও সফলতা পাড়ি জমাবে ওপরের বিশ্বে,
তবু মনে প্রাণে রইবেন জেগে ভারতমাতা।