চেষ্টা কখনও বিফলে যায় না,
শুধু অপেক্ষা করার ধৈর্যটা চাই।
সিঁড়ি বেয়ে বেয়ে মানুষ ধাপে ধাপে উপরে ওঠে-
তাড়াহুড়ো করলে হোঁচট খাই।
খেলার ছলে লড়াই শ্রেয়-
এতে চোট লাগে কম।
সব ব্যথা বুকে নিলে,
তাড়াতাড়ি শেষ হয়ে যায় দম।
আজ সূর্য ডুবলো মানে কাল সূর্য উঠবেই-
এটা প্রকৃতির নিয়ম।
তাই তারার দিকে তাকিয়ে থাকি, দেখি চাঁদের হাসি...
অন্ধকারকে ভাবিনা: মৃত্যর দেবতা যম।
সমুদ্রের এপারে দাঁড়িয়ে দেখতে চেষ্টা করি ওপার-
বুঝিনা সমুদ্র কোথায় হাত মেলায় আকাশের সাথে!
ওপার থেকে দেখলে এপারকেও দেখা যায় না-
মনের ভিতর এপার ওপার দিনে রাতে।
আর কিছু একসাথে আসুক বা না আসুক-
সুখ সমৃদ্ধি একসাথেই আসে।
কাদা মাখা শরীর পুকুরের জলে ধুয়ে
নিম্ন মধ্যবিত্তআনা একগাল হাসে!
মন্তব্য (6)