মা বাবার পাশে দাঁড়াতে চেয়েছি।
দাঁড়াতে চেয়েছি নিজের পায়ে।
তাই রাজনীতির পথে বাড়াইনি পা
আর প্রেম মরে গেছে বিরহের ঘায়ে।
বন্ধুহীন কাটিয়েছি জীবন,
শুধু মা বাবাকে সঙ্গী করে-
সাথী আমার নেই বললেই চলে।
নিজের অন্তরে নিজেই থাকি: বায়রের জগতটা আটকা পড়েছে আমার ছোট্ট ঘরে।
বিজ্ঞান আমার শ্বাস প্রশ্বাস;
কবিতা আমার প্রাণ।
বিজ্ঞান আমার সুর তাল লয়;
কবিতা আমার গান।
বাগানে যে ফুল ফুটবে আজ,
তার কুঁড়ির ভিতর আছে আগামীর বার্তা।
ঘরের প্রদীপ বায়রে জ্বালাবে আলো-
দু চোখ ভরে দেখবে আম জনতা।
নতুন কিছু করার আশায় আমি পথ চলি-
ঠেকায় পড়ে পথ চলতে হবে সেই কারণে নয়।
হারিয়ে যাব না জনসমুদ্রে, মিলিয়ে যাব না অনন্ত নীলে,
পাহাড় চূড়ায় দাঁড়িয়ে ঘোষণা করবো জয়।
মন্তব্য (8)