বন্যা বাধা মানে না-
দুরন্ত খরগোশের মতো সে ঢুকে পড়ে জনপদে।
না মানে নিষেধ, না মানে মানা,
সুখের দিনে ফেলে ঘোর বিপদে।
সফলতা ঠিক তাই-
খোঁচা মেরে জাগিয়ে রাখে নিঝুম রাতে।
ব্যস্ত জীবনে ঘুমের নেই কোনও ঠাঁই...
আরামের কথায় ব্যস্ত জীবন জল ঢেলে দেয় পাতে।
হারিয়ে গেছে শৈশবের কতশত খেলা।
হারিয়ে গেছে কৈশোরের দুরন্তপনা।
ডুবে গেছে যৌবনের প্রেমের ভেলা।
এখন শুধুই পথ চলা: মন আছে তবু আনমনা।
জাগতিক সুখ মানে এগিয়ে চলার গান।
কাজই পরম ধর্ম: সাক্ষাৎ জগদীশ্বর; অবসরের মুখ ম্লান।
Comments (4)