কত ভালো মানুষ অতল তলে তলিয়ে যায়।
কত অমানুষ তরতর করে সিঁড়ি বেয়ে যায় উঠে চিলেকোঠায়।
আমি পাখির চোখ দেখি আর পাড়ে দাঁড়িয়ে ভেজাই পা-
সত্যের পথে লড়ার এ এক অব্যক্ত ব্যথা।
ভালো মানুষের সুদিন আসে অতলান্তের ওপার থেকে।
অমানুষের জাহাজ ঝড়ের কবলে পড়ে মাঝ দরিয়ায়, হারায় সত্তাকে।
সময় এখানে সমুদ্রের গভীরতা-
সুযোগ করে দেয় সকলকে কথা বলার- পাড়ে আছড়ে পড়ে ঢেউ-এর দৃঢ়তা।
প্রদীপের আলো চিরন্তন- জ্বলা নেভায় কোনও ব্যবধান নেই।
চাঁদের অমর আলো অন্ধ রাতকে ঠিক খুঁজে দেয় খেই।
আমার ভালো হবেই, একথা আমি জানি।
আমি ভালো মানুষ, বিবেকের ভ্রূকুটি মানি।
পারি না জবাব দিতে অসত্যের মুখের ওপর- এতেই খারাপ লাগে।
সময় সমাধান করবে সব: অবিশ্বাসের ভিতর আত্মবিশ্বাস জাগে।
উঠে দাঁড়াবো যখন, যাবে বসে নিন্দুকেরা সকলে-
জয় দাঁড়াবে দরজায় বিপথ ভুলে।
Comments (2)