নতুন ভাবনা নিয়ে নতুন বছর আসে।
নতুন ভাবে শুরু হয় পথ চলা- নতুন শপথ মুখ টিপে হাসে।

সরীসৃপের মতো পুরানো খোলসটাকে ফেলে দিয়ে,
মানুষ নতুন সাজে সেজে ওঠে বুক ভরা আশা নিয়ে।

জীবনের গান পুরানো হলেও মানুষ নতুন সুর বাঁধে।
গলার কাঁটা গলে গেলে আবার গলা সাধে।

কোথাকার জল দাঁড়ায় কোন খানে, কে তা জানে?
অথৈ জলে কেউ তলিয়ে যায়, কেউবা ডুব দিয়ে মুক্ত আনে।

সূর্য ওঠে রোজ, তাই আশাও মরে না।
সূর্য ডুবে গেলে দিন যায় হারিয়ে কিন্তু রাত হাল ছাড়ে না।

আমি মানুষ, তাই জীবন ও সময়ের সন্ধিক্ষণে প্রণটা আটকে গেছে।
মনে শত অন্ধকার থাকলেও সে ঠিক বেঁচে আছে।

সফলতার ঘুড়ি ওড়ে অনন্ত নীল আকাশে।
বৃষ্টি নেই আর, রোদ লেগে আছে মুক্তির বাতাসে।