ভালো মানুষের সুসময় আসে দেরিতে
কারণ সময় তার পরীক্ষা নেয়-
দেখে অসময়ে সে কীরূপ ব্যবহার করে:
ধৈর্যের বাঁধ বাঁধতে সচেষ্ট হয়।

মধ্যবিত্তের সংগ্রামটা আলাদা-
গরীবের মতো অস্তিত্বের লড়াই নয় অথবা
ধনীর মতো সম্পদ আগলে রাখা নয়।
এটা সম্মানের লড়াই, যার অপর নাম মর্যাদা।

শুয়ে বসে থাকাটা জীবন নয়-
জীবনটা চঞ্চল নদীর স্রোতের মতো।
তবু অপেক্ষা করে মানুষ বসে থেকেই
কারণ অতল তলের গভীরতা স্বভাবতই শান্ত।

সময়ের সাথে সাথে মধ্যবিত্ত লড়ে যায়
জীবনের শেষ লগ্ন পর্যন্ত।
ধনী গদিতে বসে টাকা গুণে, গদির তলাতেই রাখে
আর গরীবের বঞ্চনার নেই আদি অন্ত।

সব মাটিই সহনশীল মায়ের মতো,
তাই সব দেশই আমার দেশ।
সময় সংগ্রম সফলতা ঝাঁপিয়ে পড়ে ঢেউ হয়ে সকল পাড়ে...
দেখতে লাগে বেশ।